ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সালথায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৫, ০৩:১৭ পিএম

সালথায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এস এম ইব্রাহিম শেখ (৫০) নামে একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১০দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা পুরাতন ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম শেখ উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

স্থানীয়রা জানান, ইব্রাহিম শেখ ও স্কুলের দুইজন স্কাউট শিক্ষার্থী নিয়ে সালথা আসার সময় সালথা টু সোনাপুর সড়কের ফুকরা পুরাতন ঈদগাহ এলাকায় ইজিবাইক ওভারটেক করার সময় সালথার থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনিসহ সাথে থাকা দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ফায়ারসার্ভিস কে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফরিদপুর নেওয়ার পথে বালিয়া বাজারে পৌঁছালে তার মৃত্যু হয়। বাকীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন শিক্ষক নিহত হয়েছেন। এছাড়াও তিন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!