ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

অক্টোবর ২০, ২০২৫, ০২:০৯ পিএম

নেত্রকোণায় ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ

নেত্রকোণা জেলায় ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ।

রোববার বিকেলের দিকে জেলা পুলিশ লাইন্সে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, চোরাচালান নিরোধ, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং, সর্বোপরি অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এ শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি।

নেত্রকোণা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ - (ওসি) হিসেবে শাহ নেওয়াজের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)। 

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

মডেল থানার ষষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হওয়ার প্রতিক্রিয়ায় কাজী শাহ নেওয়াজ আমার সংবাদকে জানান, পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের সেবায় আমি সবসময়ই অবিচল। আমি কাজ ও দায়িত্বকে ভালোবাসি বিধায় পুরস্কার প্রাপ্তিতে কাজের প্রতি আমাকে অনুপ্রেরণা যোগায়। আর ভালো কাজের সবসময়ই মূল্যায়ন আছে। তাই এবার আমি আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমার মডেল থানার সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জেএইচআর

Link copied!