ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৫, ০১:৪১ পিএম

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে সাপের কামড়ে আলিফ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আলিফ খোকসা গ্রামের সৌদি প্রবাসী মানিক হোসেনের ছেলে ও খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

আলিফের চাচা শরিফুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় দাদির বাড়িতে অবস্থানকালে বিষধর সাপ আলিফকে দংশন করে। পরে স্থানীয় ওঝার ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। এতে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে পরিবারের সদস্যরা মঙ্গলবার ভোরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে আলিফের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানা, সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

জেএইচআর

Link copied!