রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৫, ০৫:১০ পিএম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের সুনামধন্য নারী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠ পরিদর্শন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ইসরাত ফারজানা। এসময় জেলা পরিষদের অর্থায়নে ৭ লক্ষ টাকা ব্যয়ে ফুটবল মাঠের পাশে কবরস্থানের সীমানা প্রাচীর ও ফুটবল মাঠের সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণের শুভ উদ্বোধন ও তাল গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।
বৃহস্পতিবার দুপুরে রাঙাটুঙ্গী ফুটবল মাঠ পরিদর্শন ও ফুটবল মাঠের সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণের শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাবুদ, রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধক্ষ্য তাজুল ইসলাম সহ খেলার টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড় প্রমুখ।
এসময় জেলা প্রশাসক (ডিসি) ইসরাত ফারজানা বলেন, যেহেতু খেলার মাঠে এই কবরস্থানটি রয়েছে, তাই আমরা কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য পাকা সীমানা প্রাচীর নির্মাণ করবো, যেন কবরস্থানের কোন ধরনের সমস্যা না হয় এবং নারী খেলোয়াড়দের কোন ধরনের বিঘ্ন না ঘটে।
জেএইচআর