ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভোলায় জাতীয় পার্টি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৫, ০৬:২০ পিএম

ভোলায় জাতীয় পার্টি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি

সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকা সূত্রে প্রচার হয়, জাতীয় পার্টি ভোলা সদর কালিবাড়ী রোডে সভা করবে। তবে আওয়ামী লীগের অনুসারীরা জাতীয় পার্টিকে ভোলাতে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হবে না বলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলা এলাকায় পাল্টা কর্মসূচি ঘোষণা করে।

বৃহস্পতিবার কালিবাড়িতে উভয় রাজনৈতিক দল এই কর্মসূচি ঘোষণা করে। এর আগে রাতে জাতীয় পার্টি ভোলার কালিবাড়ী রোডে সমাবেশের ঘোষণা দেওয়ার পরপরই এনসিপি পাল্টা কর্মসূচি ঘোষণা করে।

ঘোষণার পর আজ সকালে কালিবাড়ী রোডের ৩নং ওয়ার্ডে এনসিপির নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ অবস্থান নেন। আইন-শৃঙ্খলা বাহিনী অত্র এলাকায় এবং ভোলা শহরে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও ডিবি টহল জোরদার করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বিকেল পর্যন্ত কোথাও জাতীয় পার্টির প্রোগ্রাম দেখা যায়নি।

এনসিপি জেলা যুগ্ম সমন্বয়কারী মু. মাকসুদুর রহমান বলেন, “ভোলা প্রশাসন যথেষ্ট তৎপর থাকার কারণে, আওয়ামী দলের অনুসারীরা জাতীয় পার্টির কোনো প্রোগ্রাম করতে পারেনি। পরিশেষে গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

ইএইচ

Link copied!