গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
অক্টোবর ২৭, ২০২৫, ০৩:২৬ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোণা জেলা শাখার দীর্ঘ দিন যাবৎ কোন কমিটি না থাকায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃত্ব প্রত্যাশী নেতাদের নেতৃত্বে জেলায় পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমলের নেতৃত্বে কুরপাড় পুলিশ লাইনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
অপরদিকে, জেলা যুবদলের সভাপতি পদ প্রত্যাশী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের নেতৃত্বে সরকারি কলেজ মাঠ থেকে; সভাপতি পদ প্রত্যাশী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকতের নেতৃত্বে কেডিসি গোডাউন এলাকা থেকে; জেলা যুবদলের সভাপতি পদ প্রত্যাশী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেস উদ্দিন ফারাসের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ এর সামনে থেকে; জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ফারদিন চৌধুরী রিমির নেতৃত্বে পুরাতন কালেক্টরেট মাঠ থেকে পৃথক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি সমাপ্ত করেন।
ইএইচ