মিজানুর রহমান মিজান, লালমনিরহাট
অক্টোবর ২৭, ২০২৫, ০৮:১০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শহরের গোশালা বাজার এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হামার বাড়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি জেলার বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে দারিদ্র্য ও বৈষম্য দূর হবে। কোনো স্বৈরাচারী শক্তি যেন ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিছের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ পাঁচ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ