ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
অধ্যক্ষ মো. আব্দুল আলিম

দেশের সর্বোচ্চ সংখ্যক সামরিক কর্মকর্তা হত্যা করেছে ফ্যাসিস্ট সরকার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৫, ০৫:২১ পিএম

দেশের সর্বোচ্চ সংখ্যক সামরিক কর্মকর্তা হত্যা করেছে ফ্যাসিস্ট সরকার

ভয়াল ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে শহীদদের স্মরণ এবং সেই বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবাদ মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলিম বলেছেন, বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশের সর্বোচ্চ সংখ্যক সামরিক কর্মকর্তা হত্যা করেছে ফ্যাসিস্ট সরকার।

সোমবার সকালে মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন অধ্যক্ষ মো. আব্দুল আলিম।

উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি আরও বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াল দিন। লগি-বৈঠার সেই বিভীষিকাময় ঘটনার স্মৃতি এখনো জাতিকে নাড়া দেয়। আজ আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ভবিষ্যতে এমন রাজনৈতিক সহিংসতা যাতে আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচার ও সহনশীলতার সংস্কৃতি প্রতিষ্ঠা না হলে জাতি কখনো নিরাপদ রাজনীতির পথ খুঁজে পাবে না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।

এর আগে মোরেলগঞ্জ আর এম হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ইএইচ

Link copied!