ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিসিএসআইআর রাজশাহীতে বার্ষিক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

অক্টোবর ২৯, ২০২৫, ০৪:৪৭ পিএম

বিসিএসআইআর রাজশাহীতে বার্ষিক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারের উদ্যোগে ‘বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গবেষণাগারের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গবেষণা কার্যক্রমের অগ্রগতি, উদ্ভাবিত পণ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিল্পখাতে গবেষণার প্রয়োগযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সরকারের যুগ্মসচিব ও সদস্য (উন্নয়ন) জনাব আবুল ফাতাহ মো. বালিগুর রহমান, সদস্য (অর্থ) জনাব মো. তৌফিক-ই-লাহী চৌধুরী এবং সচিব জনাব মোহাম্মদ শহিদুল হক পাটোয়ারী। সভাপতিত্ব করেন জনাব মো. হাবিবুর রহমান ভূঁঞা, পরিচালক (ভারপ্রাপ্ত), বিসিএসআইআর রাজশাহী গবেষণাগার।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্প উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিসিএসআইআর-এর গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. সামিনা আহমেদ বলেন, বিসিএসআইআর ও অংশীজনদের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দেশীয় প্রযুক্তির বিকাশে এ ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি শিল্প প্রতিষ্ঠানগুলোকে দেশীয় প্রযুক্তি ব্যবহারে ও বিনিয়োগ বৃদ্ধিতে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি সদস্য (উন্নয়ন) জনাব আবুল ফাতাহ মো. বালিগুর রহমান বলেন, কৃষি উপজাত থেকে উদ্ভাবিত শিল্পপণ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

সদস্য (অর্থ) জনাব মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, অংশীজনদের মতবিনিময়ের মাধ্যমে দেশীয় সম্পদের মানোন্নয়ন ও জনগণের চাহিদা অনুযায়ী নতুন প্রযুক্তি উদ্ভাবনে এই কর্মশালা সহায়ক ভূমিকা রাখবে।

সচিব জনাব মোহাম্মদ শহিদুল হক পাটোয়ারী বিসিএসআইআর-এর চলমান কার্যক্রমের তাৎপর্য ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।

সভায় স্বাগত বক্তব্য দেন রাজশাহী গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব নাজিম উদ্দিন আহমেদ। তিনি অংশগ্রহণকারী সকল অংশীজনকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুস. শারমিনা ইয়াসমিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। তাঁর উপস্থাপনায় রাজশাহী গবেষণাগারের বিভিন্ন গবেষণা কার্যক্রম, উদ্ভাবিত প্রযুক্তি, প্রদত্ত বিশ্লেষণমূলক সেবা, আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ, থিসিস শিক্ষার্থীদের তত্ত্বাবধান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

উন্মুক্ত আলোচনায় অংশীজনেরা গবেষণার কার্যকারিতা ও শিল্প-অংশীদারিত্ব বাড়াতে নানা প্রস্তাব ও মতামত প্রদান করেন। আলোচনা শেষে রাজশাহী গবেষণাগারের পরিচালক মো. হাবিবুর রহমান ভুঞা অতিথিদের উত্থাপিত প্রশ্নের উত্তর দেন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে বিসিএসআইআর-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!