ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

‍‍‘স্মার্ট বাংলাদেশ‍‍’ গড়তে কুয়েটে ‍‍‘ক্যাশলেস বাংলাদেশ‍‍’ সেমিনার অনুষ্ঠিত

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

অক্টোবর ২৯, ২০২৫, ০৮:১৬ পিএম

‍‍‘স্মার্ট বাংলাদেশ‍‍’ গড়তে কুয়েটে ‍‍‘ক্যাশলেস বাংলাদেশ‍‍’ সেমিনার অনুষ্ঠিত

'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের লক্ষ্যে ডিজিটাল লেনদেন ব্যবস্থার সম্প্রসারণের অংশ হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বুধবার 'ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের বাস্তবায়ন' বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং পূবালী ব্যাংকের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সকাল থেকে এই দিনব্যাপী আয়োজন চলে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। 

তিনি বক্তৃতায় ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে এই ব্যবস্থার সম্প্রসারণ এখন সময়ের দাবি।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভুঁঞা, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক, বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক এস. এম. কামালুজ্জামান কামাল এবং পূবালী ব্যাংক পিএলসি খুলনা শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম।

পূবালী ব্যাংকের পক্ষ থেকে সেমিনারে 'ক্যাশলেস বাংলাদেশ ইনিশিয়েটিভ'-এর সামগ্রিক ধারণার উপর একটি আকর্ষণীয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

 অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাংলা কিউআর-ভিত্তিক লেনদেন ব্যবস্থার মাধ্যমে আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস এবং জাল নোটের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানোর সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা মত প্রকাশ করেন যে, ডিজিটাল লেনদেন ব্যবস্থার বিস্তারের মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ক্যাশলেস লেনদেন ব্যবস্থা নিয়ে তাদের নানা জিজ্ঞাসা তুলে ধরেন।

ইএইচ

Link copied!