ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৫, ০৪:০৯ পিএম

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্বোধন

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং যুক্তি-তর্ক উপস্থাপনের পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যৎ বাংলাদেশে মেধাবী নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ে পার্লামেন্টারী বিতর্কের মাধ্যমে যাত্রা শুরু করেছে ‘নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব’।

শনিবার দুপুরে জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচন করে এই ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্বোধন করেন।

পরে নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের ডিবেট কক্ষে পার্লামেন্টারিয়ান বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। এতে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক সাবেত আলী। প্রতিযোগিতায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এর আগে, পঞ্চগড় নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পাঠাগারের হলকক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।

নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং সদস্য এ্যাড. আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এবং নজরুল পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং যুক্তি-তর্ক উপস্থাপনের পরিধি বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্বোধন করা হয়েছে। এখানে বিতর্কের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশের ভাষা শিক্ষা দেওয়া হবে, যাতে তারা ভাষা শিখে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে।

জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রায় ৬৯ বছর আগে প্রতিষ্ঠিত নজরুল পাঠাগারে এবারই প্রথম ভাষা এবং বিতর্ক ক্লাব যুক্ত হলো। আগষ্ট বিপ্লবের পর এই ঐতিহ্যবাহী পাঠাগারকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। পঞ্চগড়ের তরুণদের দাবীর প্রেক্ষিতে নজরুল পাঠাগারে ভাষা ও বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এটি একটি নতুন এবং দৃষ্টান্তমূলক উদ্যোগ।

ইএইচ

Link copied!