ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি খোরশেদ, সম্পাদক লিটন

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ

নভেম্বর ১, ২০২৫, ০৪:১৭ পিএম

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি খোরশেদ, সম্পাদক লিটন

যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি বি.এম. খোরশেদকে সভাপতি এবং ডিবিসির জেলা প্রতিনিধি আশরাফুল আলম লিটনকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী (চ্যানেল২৪), রিপন আনসারী (জিটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক আর. এস. মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), কোষাধ্যক্ষ আব্দুল আলীম (দেশ টিভি), সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী (এসএ টিভি), দফতর সম্পাদক আজিজুল হাকিম (মাইটিভি), প্রচার সম্পাদক রানা কাদের (বাংলা টিভি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. আকরাম হোসেন (বাংলা ভিশন), শহিদুল ইসলাম সুজন (এটিএন বাংলা), আসাদ জামান (এখন টেলিভিশন), রাশেদুর রহমান চৌধুরী (এশিয়ান টিভি), সুজন মোল্লা (গ্লোবাল টিভি)।

কমিটির উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন, গোলাম সারোয়ার ছানু (চ্যানেল আই), জাহাঙ্গীর আলম বিশ্বাস (আরটিভি), আবুল কালাম আজাদ (এটিএন নিউজ), আহমেদ সাব্বির সোহেল (এন টিভি), গাজী ওয়াজেদ আলম (মাছরাঙা টিভি), মনিরুল ইসলাম মিহির (৭১ টিভি)।

নবনির্বাচিত কমিটির সভাপতি বি.এম. খোরশেদ জানান, টেলিভিশন সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, মানিকগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিই টিআরইউ’র মূল লক্ষ্য।

নবনির্বাচিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান।

ইএইচ

Link copied!