ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল, সম্পাদক কামরুল

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৫, ০৪:২৪ পিএম

নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল, সম্পাদক কামরুল

নাটোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে যুগান্তরের মো. শহীদুল হক সরকার সভাপতি এবং বাংলাভিশনের কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে মো. শহীদুল হক সরকার ৩৩ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী পান ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম ২৯ ভোট লাভ করেন, যা যমুনা টেলিভিশনের নাজমুল হাসানের ১৭ ভোটের বিপরীতে।

শনিবার নাটোর প্রেসক্লাবে ভোটগ্রহণ শেষে বেলা দুইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আল আসাদ বিন সাঈদ। 

নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন এবং এম এ সেলিম এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি এনামুর রহমান চিনু (খবরপত্র), জুনিয়র সহ-সভাপতি মো. ইসাহাক আলী (বৈশাখী টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল (এসএ টিভি), কোষাধ্যক্ষ আশরাফুল আলম (নিউ এজ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক এম এম আরিফুল ইসলাম (নয়া শতাব্দী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু (দৈনিক ঢাকা), দপ্তর সম্পাদক মনজুর-ই-মওলা সাব্বির (বাংলাদেশ এক্সপ্রেস), কার্যনির্বাহী সদস্য মো. আজিজুল হক টুকু (ইকিলাব), আব্দুস সালাম (আমার দেশ), আব্দুল মজিদ (আমার সংবাদ) এবং সাহেদুল আলম রোকন (দীপ্ত টিভি)।

নির্বাচনে প্রেসক্লাবের শতভাগ ৪৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ইএইচ

Link copied!