ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নকলায় পতিত জমিতে বস্তায় আদা চাষের জনপ্রিয়তা বাড়ছে

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা (শেরপুর) প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৫, ০২:১১ পিএম

নকলায় পতিত জমিতে বস্তায় আদা চাষের জনপ্রিয়তা বাড়ছে

শেরপুরের নকলায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। আগে যেখানে ঘাস, আগাছা জন্মাত বা জমি অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, এখন সেই জায়গাগুলোতে বস্তায় আদা চাষ শুরু হয়েছে।

ভূরদী খন্দকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ছায়েদুল হক জানিয়েছেন, আমাদের সংস্থার অনেক সদস্যের পতিত জমি ফেলে রাখা হতো। কৃষি বিভাগের পরামর্শে গত বছর থেকে এসব জমিতে বস্তায় আদা চাষ শুরু করেছি। প্রথমে নিজেদের চাহিদা মেটানোর জন্য চাষ করলেও এখন তা বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা হচ্ছে। সামান্য পরিশ্রম ও খরচে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরাও এতে যুক্ত হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালীন মেহেদী বলেন, বস্তায় আদা চাষ অধিক লাভজনক হওয়ায় উপজেলার এ পদ্ধতিতে চাষির সংখ্যা ও চাষের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা কৃষকের পতিত জমিতে বস্তায় আদা চাষের জন্য সহযোগিতা ও পরামর্শ প্রদান করে আসছি। আবাদি জমিতে আদা চাষে মাটিতে থাকা রোগের কারণে আশানুরুপ ফলন হয় না, তাই বস্তায় চাষের পদ্ধতি নকলায় জনপ্রিয় হয়ে উঠেছে।

জেএইচআর

Link copied!