ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হবিগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রার্থীর মতবিনিময়

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

নভেম্বর ৪, ২০২৫, ০১:৫৮ পিএম

হবিগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রার্থীর মতবিনিময়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, “দল আমাকে ধানের শীষ দিয়েছে। এখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে এ আসনটি দলকে উপহার দিতে হবে।”

মঙ্গলবার বানিয়াচং উপজেলার ১৩৫টি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের নিয়ে ‘টিম অব হান্ড্রেডস’ এবং ‘জননী ২৫’ গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোস্তফা আল-হাদী এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জীবন বলেন, “বিগত সময়ে বিএনপি মনোনীত প্রার্থী ছাড়া অন্যরাও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, কিন্তু কেউই জনগণের কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি। এখন সময় এসেছে দলীয় ঐক্যের মাধ্যমে ধানের শীষ বিজয় নিশ্চিত করার।”

তিনি আরও বলেন, “আগামী দিনের রাষ্ট্র পরিচালক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে মাঠে নামতে হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে।”

ডা. জীবন বক্তব্যে সংবিধান সংস্কার কমিশন, মিডিয়া কমিশন গঠন এবং তথ্য ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণের মতো ৩১ দফা পরিকল্পনার কথাও তুলে ধরেন।

এ সময় তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং বিএনপি চেয়ারপার্সনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!