ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

নভেম্বর ৪, ২০২৫, ০৪:৩১ পিএম

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২

নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

নেত্রকোণা ডিবি পুলিশের (পূর্ব) অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের ডেমুরা বড়গাও গ্রামের স্বপন মিয়ার বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, বারহাট্টা উপজেলার ডেমুরা গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র স্বপন মিয়া (৪৪) ও ঝিতন গ্রামের মৃত নেকবর আলীর পুত্র রুবেল মিয়া (৪৫)।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিদেরকে মঙ্গলবার বিকালে আদালতে প্রেরণ করা হয়। 

ইএইচ

Link copied!