ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৫, ০৭:৪৫ পিএম

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে ভোলা সদর উপজেলার কুঞ্জপট্টি ভেলুমিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১২ হাজার ৫০০ টাকা মূল্যের ২৫ পিস ইয়াবা ও ৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে আটক মাদক কারবারিকে জব্দকৃত ইয়াবা ও গাঁজাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, মাদক পাচার রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!