ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

নভেম্বর ৭, ২০২৫, ০৪:৪৯ পিএম

ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন ও বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘ যশোর জেলা শাখা। 

শুক্রবার জুম্মার নামাজ শেষে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, আহলে হাদীছ যশোর জেলা শাখার সভাপতি খলিলুর রহমান, আহলেহাদীছ যুব সংঘের সভাপতি মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, আহলে হাদীছ যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে চার কোটি আহলেহাদীছ আছেন। এসব আহলেহাদীছ এবং সাধারণ মানুষ ইসকনের বৌদ্ধত্যপূর্ণ আচরণ মেনে নেবে না। তারা দেশের ভিতরে রাজনীতি করে এবং যত গোলযোগ হয়, তার পিছনে রয়েছে ইসকন।

ইএইচ

Link copied!