ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৫, ১২:০৭ পিএম

মেহেরপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বিআরটিসি বাসের ধাক্কায় শমিকুল ইসলাম (৪০) নামের এক পথচারী নিহত হয়েছে। 

রোববার সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী বিআরটিসি বাসটি ব্র্যাক অফিসের কাছে পৌঁছুলে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার খাদিমুল ইসলামের ছেলে।  

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, সকালে কৃষি কাজের উদ্দেশ্যে ব্র্যাক অফিসের কাছে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন শমিকুল। এ সময় দ্রুতগামী বিআরটিসি বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সহায়তায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!