ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৫, ০১:২৯ পিএম

বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন

বাগেরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফেনির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে। 

শনিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই বদলি আদেশ দেওয়া হয়। এই আদেশের মাধ্যমে তিনি বাগেরহাটের ২৪তম জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন।   

একই প্রজ্ঞাপনের মাধ্যমে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

বিসিএস ২৮ ব্যাচের কর্মকর্তা গোলাম মো. বাতেন এর আগে ফেনির উপ-পরিচালক (উপসচিব), বিভিন্ন স্থানে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

জেএইচআর

Link copied!