ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হকের নির্বাচনী সমাবেশ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

নভেম্বর ৯, ২০২৫, ০৩:০৫ পিএম

নেত্রকোণায় বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হকের নির্বাচনী সমাবেশ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নেত্রকোণা (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিকস চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নির্বাচনী প্রচারণা উপলক্ষে বিশাল শোডাউন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে নেত্রকোণা সদর, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই বিশাল শোডাউন ও নির্বাচনী সমাবেশের আয়োজন করে।

সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে ঢাকঢোল পিটিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মোক্তারপাড়া মাঠে এসে জড়ো হয়। শেষ পর্যন্ত নির্বাচনী সমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

বিশাল শোডাউনপূর্ব নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সদর-বারহাট্টা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিকস চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

নির্বাচনী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস. এম. মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সামছুল আলম মারুফ, ইমরান খান চৌধুরী, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু ও সাধারণ সম্পাদক এস. এম. মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা তাঁতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম প্রমুখ।

পরে জেলা শহরে একটি বিশাল ধানের শীষের মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়।

ইএইচ

Link copied!