ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেনী-২ আসনের মনোনয়ন ঘিরে বিএনপিতে দ্বিধাবিভক্তি

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

নভেম্বর ৯, ২০২৫, ১১:১৮ পিএম

ফেনী-২ আসনের মনোনয়ন ঘিরে বিএনপিতে দ্বিধাবিভক্তি

দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এ দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এই নির্বাচনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি।

গত সোমবার রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী ঘোষণা হওয়ার পর নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে চারদিকে।

বহুল প্রতিক্ষিত এ নির্বাচনে ফেনী-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি।

ধানের শীষ প্রতীক পেলেও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন সাবেক এ সংসদ সদস্য। আসনটিতে কাঙ্খিত প্রার্থীরা দলীয় মনোনয়ন না পাওয়ায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।

জানা গেছে, বিএনপির মনোনয়ন পেয়ে বৃহস্পতিবার ঢাকা থেকে সড়ক পথে ফেনী আসেন অধ্যাপক জয়নাল আবদীন ভিপি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর প্রবেশমুখে শত শত মোটরসাইকেল দিয়ে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। এরপর বিশাল শোডাউন করে তিনি ফেনী শহরে প্রবেশ করেন।

সংক্ষিপ্ত পথসভায় ভিপি জয়নাল তার সঙ্গে দলের ৯৯% নেতাকর্মী রয়েছে বলে ঘোষণা দেন। তার সঙ্গে না থাকা ১% নেতাকর্মীকে ‘চোর-ডাকাত’ হিসেবে উল্লেখ করেন। এ নিয়েও তৃণমূলে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে।

এদিকে, শুক্রবার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। অধ্যাপক জয়নাল আবদীন ভিপি অংশগ্রহণ করায় র‌্যালি থেকে সরে পড়েন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

ঐদিন রাতে শহরের রামপুর পাটোয়ারী বাড়িতে আলাল উদ্দিন আলালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান ভিপি জয়নাল। এক ঘণ্টা সময় ধরে অপেক্ষার পরও আলালের দেখা না পেয়ে তিনি ফেরত যান।

নেতাকর্মীরা জানান, অধ্যাপক জয়নাল আবদীন ভিপিকে মনোনয়ন দেয়ায় নেতারা মেনে নিতে পারেননি। এতে কর্মীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে।

ফেনী-২ আসনে মনোনয়ন প্রত্যাশী নেতাদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার, অ্যাডভোকেট মেজবাহউদ্দিন খান, জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলালউদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও এয়াকুব নবী গত কিছুদিন ধরে ভিপি জয়নালকে এড়িয়ে চলছেন।

এছাড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম-আহ্বায়ক তপন কর, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ নেতাকর্মীদের অংশ ভিপি জয়নালের সঙ্গে দেখা যাচ্ছে।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ফেসবুকে একাধিক স্ট্যাটাসে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘গা বাঁচিয়ে চলারাই এখন পুরষ্কার পায়। ফেনী-২ এ রিভিউ চাই।’

তিনি আরও লিখেছেন, ‘করোনা মহামারী, এমনকি ২০২৪ এর বন্যায়ও পাশে না থাকা একজন নাকি ফেনীবাসীর সেবা করবে। ১৭ বছরের আন্দোলনে একদিনও জেল না খাটা ব্যক্তিটি জেল-জুলুমের শিকার কর্মীদের চোর ডাকাত বলছে।’

অধ্যাপক জয়নাল আবদীন ভিপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়ে বলেছেন, দলের ত্যাগীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা হবে।

দলের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন মাঠের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছেন।

ইএইচ

Link copied!