ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খুলনায় সাংবাদিকদের নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে আলোচনা সভা

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

নভেম্বর ১০, ২০২৫, ০৬:৩৬ পিএম

খুলনায় সাংবাদিকদের নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে আলোচনা সভা

নারী সাংবাদিকদের নিরাপত্তা, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে আর্টিকেল ১৯, সাউথ এশিয়ার উদ্যোগে এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সার্বিক সহযোগিতায় খুলনায় এক সরাসরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খালিশপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি সাংবাদিকদের উপর হামলা মামলায় করণীয় বিষয়ক আলোচনাও সভায় উঠে আসে। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক চ্যালেঞ্জ এবং তার সমাধানের পথ নিয়ে মতবিনিময় করেন। আলোচনা সভার সঞ্চালনা করেন আর্টিকেল ১৯-এর এশিয়া অঞ্চলের প্রোগ্রামার শায়লা রহমান ইমা।

প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর্টিকেল ১৯-এর হেড অফ প্রোগ্রামস শাহনেওয়াজ পাটওয়ারী, হেড অফ ফাইন্যান্স এন্ড এডমিনিস্ট্রেশন মোঃ রুবায়েত হোসেন, আইটি অফিসার সাদমান আহমেদ, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দে, সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামান, এবং সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির।

এছাড়াও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের ১৭ জন নারী সাংবাদিকসহ মোট ২৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণ ও আলোচনায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করা, নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করা, এবং যৌথ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!