ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৫, ১০:৪০ এএম

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

চাঁদপুরের মোহনপুরে মুন্সিগঞ্জের কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে ১ বিদেশি শটগান, একটি স্পিডবোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটকরা হলেন— এবাদুল্লাহ গাজী (৫০), মো. আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস এম আলমগীর (৪৫) ও মো. জোবায়ের খান (২৭)।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা গেছে চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌরুটে চলাচলরত নৌযানসমূহ থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানাধরনের অপকর্ম করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাল্কহেডে ডাকাতির সময় একটি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, দুটি ওয়াকিটকি, ৬টি মোবাইল, একটি স্পিডবোট ও নগদ ৮৩ হাজার টাকাসহ ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জেএইচআর

Link copied!