ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি‍‍র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

নভেম্বর ১২, ২০২৫, ০৩:০৫ পিএম

নেত্রকোণায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি‍‍র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গণপ্রকৌশল দিবস ২০২৫ ও আইডিইবি'র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যে আজ বুধবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নেত্রকোণা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নেত্রকোণা জেলা শাখার সভাপতি এস. এম. মুসার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু সাদেক খান ও আলহাজ ইঞ্জিনিয়ার এ. বি. মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. রেহান মিয়া রায়হান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল কবীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নায়েব আলী খান, নেত্রকোণা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পণ্ডিত, নেত্রকোণা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন, রুজেল শিক্ষা পল্লী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম হাদী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এর আগে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ইএইচ

Link copied!