ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাগেরহাটে হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি ও জামায়াতের পৃথক বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০২৫, ০৬:১৯ পিএম

বাগেরহাটে হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি ও জামায়াতের পৃথক বিক্ষোভ

বাগেরহাটে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি ও জামায়াতের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের উদ্যোগে বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাজার মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

ষাটগম্বুজ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলামসহ আরও অনেকে।

এদিকে, বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় জেলা জামায়াতের যুব বিভাগের প্রধান ও জামায়াতের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাতের নেতৃত্বে।

বক্তারা জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দিতে হবে। কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে ব্যবস্থা নেওয়ার জন্য নেতাকর্মীরা মাঠে থাকবে।

ইএইচ

Link copied!