ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যশোরে আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে শ্রমিক দলের স্মারকলিপি

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

নভেম্বর ১৬, ২০২৫, ০৪:৫২ পিএম

যশোরে আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে শ্রমিক দলের স্মারকলিপি

আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক–কর্মচারী ইউনিয়ন যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। 

রোববার সকাল সাড়ে দশটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী শ্রমিক দল যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু জাফর। তিনি বলেন, “বিদ্যুৎ বিভাগের আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ শ্রমিকদের স্থায়ী নিয়োগ, ন্যায্য অধিকার ও নিরাপত্তা ক্ষুণ্ন করে। তাই এ প্রক্রিয়া বাতিল করে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে।”

স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. হাফিজুর রহমান, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক–কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার দ্রুত আউটসোর্সিং নিয়োগ পদ্ধতি বাতিল করে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবে।

ইএইচ

Link copied!