ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ: বাংলাদেশে তিন প্রতিষ্ঠানে বিশেষ প্রমোশনাল সেমিনার

এস এম মনিরুল ইসলাম, সাভার 

এস এম মনিরুল ইসলাম, সাভার 

নভেম্বর ১৮, ২০২৫, ০১:৩৩ পিএম

চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ: বাংলাদেশে তিন প্রতিষ্ঠানে বিশেষ প্রমোশনাল সেমিনার

চীন–বাংলাদেশ শিক্ষা সহযোগিতাকে নতুন মাত্রায় পৌঁছে দিতে ক্রীড়া প্রশিক্ষণের কেন্দ্রবিন্দু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), দেশের প্রথম তথ্যপ্রযুক্তি-ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে অনুষ্ঠিত হলো চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ (সি জি এস টাইপ–এ) নিয়ে পৃথক তিনটি প্রমোশনাল সেমিনার।

এসব সেমিনারে বক্তারা বলেন, চীনের এই পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বৃত্তি শুধু উচ্চশিক্ষার দুয়ারই খুলে দেয় না, দুই দেশের শতবর্ষী বন্ধুত্বের সেতুতেও যুক্ত করে নতুন বন্ধন। শিক্ষা ও সংস্কৃতির অগ্রযাত্রায় এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

উদ্বোধনী সেমিনারটি অনুষ্ঠিত হয় বিকেএসপিতে। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। 

তিনি বলেন, “চীনের বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষার্থীদের সামনে অনন্য সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। সিজিএস টাইপ–এ বৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক দক্ষ মানবসম্পদ তৈরির এক অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিকেএসপি এবং চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া বিজ্ঞান, প্রশিক্ষণ ও শিক্ষা উন্নয়ন কার্যক্রমে যে সহযোগিতা চলছে, এই বৃত্তি সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

সেমিনারে মূল বক্তা ছিলেন সিজিএস টাইপ–এ-এর অফিশিয়াল প্রমোশনাল পার্টনার মালিশা এডু’র সিইও ড. মারুফ মোল্লা। 

তিনি জানান, চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ হলো চীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সম্পূর্ণ ফুল ফান্ড আন্তর্জাতিক বৃত্তি। টিউশন ফি ছাড়াও রয়েছে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় আবাসন, মাসিক স্টাইপেন্ড (বাংলাদেশি টাকায় আনুমানিক ৪২,০০০–৫৯,০০০), রিটার্ন এয়ার টিকিট এবং সম্পূর্ণ মেডিকেল ইন্সুরেন্স।

তিনি আরও বলেন, চীনা ভাষা না জানলেও শিক্ষার্থীরা সহজেই এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। মাস্টার্স ও পিএইচডি—উভয় স্তরেই রয়েছে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ।

বিকেএসপির বাইরে ইউআইটিএস ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজেও অনুষ্ঠিত হয় সিজিএস টাইপ–এ নিয়ে বিশেষ সেমিনার। দুই প্রতিষ্ঠানের নীতি–নির্ধারকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন আন্তর্জাতিক উচ্চশিক্ষার সম্ভাবনা অন্বেষণে। দুটি সেমিনারেই কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন। 

এ সময় আবেদনযোগ্যতা, ভাষাগত প্রয়োজন, বিশ্ববিদ্যালয় নির্বাচন ও বিষয়ভিত্তিক সুযোগ নিয়ে প্রশ্ন করেন তারা এবং তাৎক্ষণিকভাবে দ্বিধা–দ্বন্দ্ব দূর করতে সক্ষম হন।

সেমিনারের আয়োজকরা মনে করছেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন আস্থা’ এই উদ্যোগ চীনের সাথে শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। জাতীয় দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক বৃত্তি এখন এক অনিবার্য সম্ভাবনা। তাদের বিশ্বাস, সিজিএস টাইপ–এ স্কলারশিপের মাধ্যমে চীনে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

ইএইচ

Link copied!