ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
জেলা প্রশাসক নাজমুন নাহার

উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

নভেম্বর ১৮, ২০২৫, ০৪:৩৭ পিএম

উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই

মানিকগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নাজমুন নাহার সুলতানা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

মঙ্গলবার সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং পরে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

নবাগত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সকল দপ্তরের সহযোগিতা প্রয়োজন।

নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যোগদানের আগে খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি মানিকগঞ্জবাসীর সঙ্গে একসাথে উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. শহিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল বাতেন, জেলা তথ্য কর্মকর্তা নূর হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নাজমুন নাহার সুলতানা জেলা প্রশাসক হিসাবে ড. মানোয়ার হোসেন মোল্লার স্থলাভিষিক্ত হলেন। পদোন্নতি পেয়ে মানোয়ার হোসেন মোল্লা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসাবে যোগদান করেছেন।

ইএইচ

Link copied!