ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাগুরায় দায়িত্ব নিলেন নতুন ডিসি আব্দুল্লাহ আল মাহমুদ

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

নভেম্বর ১৮, ২০২৫, ০৯:০৪ পিএম

মাগুরায় দায়িত্ব নিলেন নতুন ডিসি আব্দুল্লাহ আল মাহমুদ

মাগুরায় প্রশাসনের দায়িত্বে নতুন অধ্যায় শুরু হলো। সোমবারমাগুরা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আব্দুল্লাহ আল মাহমুদ। একই দিনে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,মাগুরার সার্বিক অগ্রগতি, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, জনসেবার মান নিশ্চিত করা এবং প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখাই হবে আমার প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, জেলা উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন।

নতুন ডিসির এমন অঙ্গীকারে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তার দক্ষ নেতৃত্ব, দ্রুত কার্যপ্রণালী ও স্বচ্ছ প্রশাসনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে মাগুরা আরও উন্নয়নমুখী ও জবাবদিহিমূলক জেলার রূপ নেবে।

নবনিযুক্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মাগুরা জেলা প্রশাসনে নতুন দিগন্তের সূচনা হলো।

জেএইচআর

Link copied!