ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভোলার নবাগত জেলা প্রশাসকের সাংবাদিকদের সাথে মতবিনিময়

এম এম রহমান, ভোলা

এম এম রহমান, ভোলা

নভেম্বর ১৯, ২০২৫, ০৭:৩৮ পিএম

ভোলার নবাগত জেলা প্রশাসকের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ভোলার নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

নবাগত ডিসি ডা. শামীম রহমান সাংবাদিকদের ভোলার সমস্যা তুলে ধরার আহ্বান জানান।

বুধবার ডিসি অফিসের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলার প্রায় শতাধিক প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন সাংবাদিক উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীরা নবাগত জেলা প্রশাসকের সাথে জেলার সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলা সম্পাদক সিনিয়র সাংবাদিক আলহাজ্ব শওকাত হোসেন, এমএ বারী, নজরুল হক অনু, মোকাম্মেল হক, উমর ফারুক, দৈনিক ভোলার বাণী সম্পাদক মো. মাকসুদুর রহমান, ইউনুস শরীফ, জহিরুল হক, আল-আমিন শাহরিয়ার, শাহাদাত শাহীন, সাগর চৌধুরী, আব্দুস শহিদ তালুকদার, শিমুল চৌধুরী, এইচএম জাকির, মিজানুর রহমান, রিয়াজ রাবীব খান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মু. মাকসুদ এবং অন্যান্যরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোলায় দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার (১৯ নভেম্বর) নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান গণমাধ্যমকর্মীদের সাথে এই প্রথম মতবিনিময় সভা করলেন। 

মতবিনিময়কালে তিনি বলেন, “নবাগত জেলা প্রশাসক হিসেবে দুই হাত প্রসারিত করে সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করবো।”

ডা. শামীম রহমান তাঁর দায়িত্ব গ্রহণ সম্পর্কে বলেন, “ভোলা আমার জন্য শুধুমাত্র একটি প্রশাসনিক ক্ষেত্র নয় এটি মানুষের বিশ্বাস ও প্রত্যাশার জায়গা। আমি এখানে একটি স্বচ্ছ, দক্ষ ও সহমর্মী প্রশাসন গড়তে চাই, যা প্রতিটি নাগরিকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।” তিনি জেলা প্রশাসনে পেশাদারিত্বের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক দায়বদ্ধতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিতে চান।

নবাগত জেলা প্রশাসক আরও বলেন, ভোলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো তিনি আরও গতিশীলভাবে এগিয়ে নিয়ে যাবেন। তিনি বলেন, “আমার লক্ষ্য হলো অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করা। তবেই আমরা ভোলাকে আরও আলোকিত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে পারবো।” তিনি ভোলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং বলেন, “প্রশাসনের সার্থকতা শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং জনগণের অংশগ্রহণ ও সহায়তায় অর্জনযোগ্য। আমি আশা করছি শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, যুব-পড়ুয়া—সকলেই একসাথে কাজ করবে আমাদের প্রয়াসে।”

সর্বশেষে, ডা. শামীম রহমান আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক উদ্যোগগুলোর ক্ষেত্রে ভোলা জেলায় সার্বিক সমর্থন ও সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, “আমরা একসাথে থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি, এবং সেই সহযোগিতাই আমাদের জেলার আগামী উন্নয়ন গড়ে তুলতে সহায়ক হবে।”

ইএইচ

Link copied!