ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শিবরাম স্কুলে একদিনের শিক্ষক হলেন ওসি নূরনবী

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

নভেম্বর ২০, ২০২৫, ১১:৩৫ পিএম

শিবরাম স্কুলে একদিনের শিক্ষক হলেন ওসি নূরনবী

লালমনিরহাট সদর উপজেলার মিশনমোড়ে অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরনবী বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে বিদ্যালয়ে গিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে একদিনের শিক্ষক হিসেবে উপস্থিত হন।

পরিদর্শনের সময় বিদ্যালয়ের শৃঙ্খলা, পাঠদানের পরিবেশ এবং শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা দেখে ওসি নূরনবী মুগ্ধ হন। পরবর্তীতে তিনি তৃতীয় শ্রেণির স্নিগ্ধ হেমন্ত শাখার শিক্ষার্থীদের বাংলা বিষয়ে পাঠদান করেন। ওসির বন্ধুত্বপূর্ণ আচরণ, শিক্ষার্থীদের সঙ্গে অন্তরঙ্গ যোগাযোগ এবং পড়াশোনার প্রতি উৎসাহ জাগানোর পদ্ধতি দেখে শিক্ষক ও অভিভাবকরা গভীরভাবে সন্তুষ্টি প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, সভাপতি আমিনুর ইসলামসহ শিক্ষকবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। ওসি শিক্ষার্থীদের হাতের লেখা, পড়াশোনার পদ্ধতি এবং শৃঙ্খলা পর্যালোচনা করেন এবং অভিভাবকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন।

ওসি নূরনবী বলেন, “শিক্ষা, শৃঙ্খলা ও মানবিকতা এই তিনটি বিষয় মিলেই একজন আদর্শ নাগরিক গড়ে ওঠে। আজ শিবরাম স্কুলের শিক্ষার্থীদের যে আগ্রহ, আচরণ ও শিক্ষার পরিবেশ দেখলাম, তা সত্যিই প্রশংসনীয়। পুলিশ শুধু আইন প্রয়োগই করে না, সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখাও আমাদের দায়িত্ব।”

অভিভাবকরা এই ঘটনার প্রশংসা করে বলেন, একজন পুলিশের এমন উদ্যোগ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এই পরিদর্শন ও একদিনের পাঠদান মুহূর্তটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইএইচ

Link copied!