ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বগুড়ায় তারেক রহমানের জন্মদিনে ৫০০ অসহায়কে খাবার দিলেন মীর শাহে আলম

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৫, ০৪:৫১ পিএম

বগুড়ায় তারেক রহমানের জন্মদিনে ৫০০ অসহায়কে খাবার দিলেন মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। 

শনিবার বাদ জোহর উপজেলার দেওয়ানতলা মাজার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে শিবগঞ্জ উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ মীর শাহে আলম। তিনি অসহায় মানুষের সঙ্গে বসে নিজেও খাবার গ্রহণ করেন এবং কুশল বিনিময় করেন।

তারেক রহমানের আহ্বানে কেক কাটা বা উৎসবমুখর আয়োজন না করে মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে জন্মদিন পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করে মীর শাহে আলম বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আজকের দিনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!