ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৫, ০১:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ের পথে এগিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসমাবেশ।

শনিবার বিকাল চারটায় নবীনগর হাই স্কুল মাঠে এই সমাবেশে নবীনগরের সর্বস্তরের মানুষের ঢল নামে। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে স্লোগানে— “ধানের শীষের বিজয় নিশ্চিত করো”, “এম.এ মান্নানকে চাই” এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, সাবেক আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি  এডভোকেট এম. এ মান্নান। সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন।

সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী এম.এ মান্নান তার বক্তব্যে বলেন, “আমি যদি ধানের শীষ প্রতীক থেকে নির্বাচিত হতে পারি, তাহলে নবীনগরের দুর্নীতিবাজ, চাঁদাবাজ চক্র এবং বালুমহলের অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। নবীনগর–ঢাকা ও নবীনগর–আশুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হবে। একই সঙ্গে নবীনগরে গ্যাস সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। মনোনয়ন পাওয়ার পর থেকেই নবীনগরের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আসলে গত ৪০ বছর ধরে নবীনগরের ২১টি ইউনিয়নের জনগণের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক ও যোগাযোগ রয়েছে।

কিন্তু দুঃখের বিষয় আমাকে নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক ও বিরূপ মন্তব্য ছড়ানোর চেষ্টা করছে। আমি উন্নয়ন, ন্যায়নীতি ও জনস্বার্থের রাজনীতি করতে চাই; তাই নেতিবাচক অপপ্রচারে নয়, জনগণের ভালোবাসা ও বিশ্বাসেই আমি এগিয়ে যেতে চাই।

জনগণের সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই দেশের সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তারেক রহমানের ৩১ দফা কোনো দলীয় প্রতিশ্রুতি নয়—এটি একটি জাতীয় রূপকল্প। জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ন্যায় বিচার চায়। ধানের শীষই সেই প্রত্যাশার প্রতীক।

তিনি আরও বলেন, নবীনগরের মানুষ আজ যেভাবে মাঠ ভরিয়ে দিয়েছে এটাই প্রমাণ করে এখানে আর অন্যায়-দুর্নীতির রাজনীতি চলবে না। আপনারা ধানের শীষে ভোট দিলে আমি নবীনগরবাসীর অধিকার, মর্যাদা ও উন্নয়নের রাজনীতি নিশ্চিত করব।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৫ বছরের ‘ফ্যাসিস্ট শাসনে’ জনগণ ন্যায়ের অধিকার হারিয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম-খুন এবং দমন-পীড়ন এখন নিয়মে পরিণত হয়েছে। এ সময়ে উপস্থিত জনসাধারণ হাত তুলে আসন্ন নির্বাচনে এম.এ মান্নানকে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি হিসেবে দেখতে চাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। জনসমাগমে পুরো মাঠ এবং আশপাশের এলাকা জনসমুদ্রের রূপ নেয়।

সমাবেশ শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে একযোগে স্লোগান ও মিছিল অনুষ্ঠিত হয়।

জেএইচআর

Link copied!