ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাউফলে এনসিপি নেতার তোরণে আগুন দিল দুর্বৃত্তরা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৫, ০৪:২৫ পিএম

বাউফলে এনসিপি নেতার তোরণে আগুন দিল দুর্বৃত্তরা

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বরিশাল বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিনের একটি তোরণ আংশিকভাবে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার গভীর রাতে বাউফল পৌরসভার পশ্চিম সীমানায় নির্মিত তোরণটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে তোরণটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাউফলের বিভিন্ন সড়কে আমার নাম ও ছবিসংবলিত কয়েকটি তোরণ নির্মাণ করা হয়েছিল। আগুন দিয়ে তোরণ পোড়ানো যাবে, কিন্তু মানুষের ভালোবাসা পোড়ানো যাবে না। যারা আমার তোরণ পোড়ানোর চেষ্টা করেছেন তারা ভালো করেননি। এসব নিন্দনীয় কাজ করে আমাদের দমিয়ে রাখা যাবে না। এনসিপি গণমানুষের হৃদয়ে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।”

এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন আগামী সংসদ নির্বাচনে ১১১ পটুয়াখালী-২ বাউফল আসন থেকে সাপলা কলি প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইএইচ

Link copied!