আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫, ০৪:৫২ পিএম
পাবনার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ মোস্তফা সোমবার আটঘরিয়া উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।
উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম।
নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা চলমান জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা ও পরামর্শ দেন। পাবনা যোগদানের পর সম্ভবত এটি তার প্রথম উপজেলা সফর। তিনি ভোট কেন্দ্রের আলোকস্বল্পতা সহ নানাবিধ সমস্যা সমাধানে পূর্ব থেকেই উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, “সরকার নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর, এজন্য আমি এখানে এসেছি। ডিসেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণা হবে। মানুষ ভোট কেন্দ্রে আসা ভুলেই গেছে। জনগণকে ভোটকেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। নির্বাচন সুষ্ঠু করতে আপনাদের দায়িত্ব নিতে হবে। এ গুরুদায়িত্ব আপনাদের উপর পড়বে।”
তিনি সকল কেন্দ্র পরিদর্শন করে সমস্যা নিরূপণ ও সমাধান করতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন।
জেলা প্রশাসক উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বলেন, “এখন পর্যন্ত প্রস্তুতি সঠিকভাবেই চলছে।”
ইএইচ