ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভোলা-বরিশাল সেতুর নির্মাণ ও বিভিন্ন দাবিতে মানববন্ধন

এম এম রহমান, ভোলা

এম এম রহমান, ভোলা

নভেম্বর ২৪, ২০২৫, ০৭:৫৮ পিএম

ভোলা-বরিশাল সেতুর নির্মাণ ও বিভিন্ন দাবিতে মানববন্ধন

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ঢাকা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা আন্দোলনকারীদের ডাকে একযোগে ভোলার বিভিন্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

সোমবার ভোলা প্রেসক্লাবের সামনে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও প্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। এ দ্বীপে মেডিকেল কলেজ নাই, ভালো মানের একটি হাসপাতাল নাই। রাতের আধারে কোনো রোগী অসুস্থ হলে চিকিৎসার অভাবে মারা যায়। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে ভোলার জীবনমান পাল্টে যেত বলে দাবি করেন বক্তারা।

সেতু শুধু ভোলার মানুষের না, এ সেতু হলে পুরো দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য খুলবে। তাই ভোলার গ্যাস এবং পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও একটি ব্রিজ হচ্ছে না— সরকারের সদিচ্ছা না থাকার জন্য।

তাই ভোলা থেকে গ্যাস নিতে হলে সেতুসহ ৫ দফা দাবি পূরণের হুশিয়ারি দিয়েছেন মানববন্ধনের বক্তারা।

এ ছাড়া ভোলা কলেজ, পরানগঞ্জ হাইস্কুল, চরনোয়াবাদ মুসলিম হাইস্কুল, পশ্চিম ইলিশা বাঘারহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইএইচ

Link copied!