ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুই সন্তানকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়া জেলা ও শাজাহানপুর প্রতিনিধি

বগুড়া জেলা ও শাজাহানপুর প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৫, ০২:০২ পিএম

দুই সন্তানকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিজ শয়নকক্ষে বটি দিয়ে দুই শিশু সন্তানকে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর মা নিজেও গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৮টায় শাজাহানপুর উপজেলার খট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারীর নাম মোছা. সাদিয়া মোস্তারিম (২৪)। তার স্বামী মো. শাহাদত হোসেন সেনাবাহিনীর একজন সৈনিক এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টে কর্মরত। 

গত বৃহস্পতিবার তিনি ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। নিহত দুই শিশু হলো তাদেরই সন্তান মোছা. সাইফা (৪) ও মো. সাইফ (২)।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সাদিয়া মোস্তারিম প্রথমে ধারালো বটি দিয়ে দুই সন্তানকে গলাকেটে হত্যা করেন। এরপর তিনি নিজ ঘরের তালার (তীর/আড়ার) সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সময় মো. শাহাদত হোসেন বাড়ির বাইরে নাস্তা খেতে ছিলেন। বাড়ি ফিরে তিনি শয়নকক্ষের দরজা বন্ধ অবস্থায় দেখেন। দরজায় ডাকাডাকি ও ধাক্কাধাক্কি করার পর তিনি প্রতিবেশীদের ডেকে আনে এবং দরজা ভেঙ্গে স্ত্রীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো মাটিতে নামানো হয় এবং থানা পুলিশকে অবগত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও বর্তমানে শাজাহানপুর থানাধীন খলিশাকান্দি গ্রামসহ আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাস্থলের তদন্তে এবং মর্মান্তিক ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে নজরদারি অব্যাহত রেখেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতদের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পারিবারিক কলহ, মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে ঘটনা ঘটেছে এ বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একটি হত্যা ও আত্মহত্যার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এডিশনাল এসপি আবু রায়হান জানান, ভিকটিমের ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, শাহাদত হোসেনের পরিবারে স্ত্রী, সন্তান ও অসুস্থ বৃদ্ধা মা রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে এ ঘটনা ঘটতে পারে। প্রকৃত রহস্য জানার জন্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

 

জেএইচআর/ইএইচ

Link copied!