ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড দেয়া হবে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৫, ০৯:১২ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড দেয়া হবে: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। এই কার্ড থাকবে পরিবারের নারী সদস্যের নামে। এতে নারীরা সম্মানিত হবেন এবং বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন।

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন করা হবে। এতে সুষম উন্নয়ন নিশ্চিত হবে। তিনি আরও বলেন, নানা অনাচার ও অত্যাচারের মধ্যে দিয়ে মানুষকে ১৭ বছর অতিবাহিত করতে হয়েছে। এই সময়ে নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। মামলা–হামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে।

তিনি এসময় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং ওই নির্বাচনে জিততে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!