ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ

নভেম্বর ২৬, ২০২৫, ০৫:৩৮ পিএম

মানিকগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে মানিকগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে শহরে শোভাযাত্রা বের হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা ভেটেরিনারি অফিসার এ.এম. রেজ্জাকুর হায়দার, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি.এম. খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ খামারিরা।

সভায় বক্তারা জেলার প্রাণী সম্পদের নানা সম্ভাবনা এবং সমস্যার কথা তুলে ধরেন। প্রাণী সম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়। পরে জেলা সমন্বিত সরকারি অফিস ভবন প্রাঙ্গণে সাত দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

ইএইচ

Link copied!