ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

যারা আমাদের দল করেন না তাদেরও আতঙ্কিত হওয়ার কিছু নেই : খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২৫, ০৭:৫৫ পিএম

যারা আমাদের দল করেন না তাদেরও আতঙ্কিত হওয়ার কিছু নেই : খন্দকার নাসিরুল ইসলাম

কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, এবার বিএনপি সরকার গঠন করতে পারলে দেশে যে বৈষম্য তৈরি হয়েছিল তা দূর করা হবে। বিএনপির যেসব নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর নির্যাতিত, নিপীড়িত হয়েছেন তাদের পরিবারের পাশে বিএনপি দাঁড়িয়ে সহযোগিতা করবে। যারা আমাদের দল করেন না তাদেরও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সকাল-বিকাল কথা বলার দল, কিন্তু বিএনপি নয়। বিএনপি যে কথা দেয় সে কথা রাখে।

বুধবার বিকেলে মধুখালী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছর আমাদের নেতা তারেক রহমান দলকে সুসংগঠিত করেছেন। আর তার এই সুসংগঠিতের ফসল আজকের এই সুসংগঠিত বিএনপি। তিনি এ সময় তারেক রহমানকে আশ্বাস দিয়ে বলেন, নেতা ফরিদপুরের এই এক আসন কখনো বিএনপি পাইনি। আপনার আদর্শের ওপর ভর করে এই আসনটি এখন অনেক বেশি সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে এই আসনটি এবার আপনাকে উপহার দিতে চাই।

মধুখালী উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—মহানগর যুবদলের সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় মধুখালী উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেন।

ইএইচ

Link copied!