ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পাবনায় জামায়াত প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণ, আহত অর্ধশতাধিক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৫, ০৮:৩৭ পিএম

পাবনায় জামায়াত প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণ, আহত অর্ধশতাধিক

পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা তাদের মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তবে তালেব মন্ডল সামান্য আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায়। আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন আগে চড় গড়াগড়ি এলাকায় স্থানীয় জামায়াতের কর্মীদের মারধর করেন বিএনপি নেতা মক্কেল মৃধা ও তার লোকজন। এ ঘটনার পর বুধবার ওই এলাকায় প্রচারণা চালাতে যান অধ্যাপক আবু তালেব মন্ডল ও তার সমর্থকরা। চর গড়াগড়ি আলহাজ্ব মোড়ে পৌঁছালে মৃধার ছেলের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায় বিএনপির কিছু সন্ত্রাসী। পরে জামায়াতের নেতাকর্মীরা ফের পথে মৃধাপাড়ায় হামলা চালায়।

হামলার সময় আবু তালেব মন্ডলের গাড়ি ভাঙচুর করা হয়। তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, তবে সামান্য আহত হন। অর্ধশতাধিক জামায়াত কর্মী আহত হয়েছেন, তাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

অধ্যাপক আবু তালেব মন্ডল সাংবাদিকদের বলেন, ‘আমরা পূর্বনির্ধারিত কর্মসূচির আওতায় সেখানে গিয়েছিলাম। কিন্তু বিএনপির সমর্থকরা আমাদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়, গুলি ছুঁড়েছে। অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন, আমাদের গাড়িসহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর সাংবাদিকদের বলেন, ‘আপনারা স্পটে আসুন। আমরা স্পষ্টেই আছি। বিস্তারিত বক্তব্য নিতে হলে আরও দুই ঘণ্টা পরে আসতে হবে।’

এ ঘটনায় মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!