ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল

এম এম রহমান, ভোলা

এম এম রহমান, ভোলা

নভেম্বর ২৮, ২০২৫, ০৬:০৬ পিএম

ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল

ঢাকার কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে ভোলায় ফের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বাদ জুমা শহরের খলিফা পট্টি জামে মসজিদের সামনে থেকে এই মিছিলের আয়োজন করে ছাত্র-জনতা। মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে নতুন বাজার প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী মো. মাকসুদুর রহমান ও ইয়াসির আরাফাত, শিবিরের শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন, গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক মো. অন্তর হাওলাদার, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. নেওয়াজ শরীফ, ভোলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম ইসলাম আসিফ এবং ছাত্রদলের সদস্য জিদান আনাবীর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে ভোলার একদল তরুণ ঢাকায় গিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজ তারা বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছে। আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে তাদের সমর্থনের পাশাপাশি সরকারকে এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। সবশেষে তারা সরকারকে হুঁশিয়ারি দেন, যদি এই গণদাবি সরকার না মেনে নেয়, পরবর্তীতে আমরা ভোলার বাইরে গ্যাস সরবরাহ বন্ধ করা এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব।

এসময় জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ, শিক্ষক মো. ইয়াছিন শরীফ ও মো. আকতার হোসেন, ভোলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদ, সদস্য মো. তানজিন হোসেন ও সুজন হোসেনসহ ভোলার সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!