ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
আমান উল্লাহ আমান

আগামী জাতীয় নির্বাচন সময়মতোই হবে

এস এম মনিরুল ইসলাম, সাভার

এস এম মনিরুল ইসলাম, সাভার

নভেম্বর ২৯, ২০২৫, ০৮:১৪ পিএম

আগামী জাতীয় নির্বাচন সময়মতোই হবে

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিহিংসার রাজনীতি করবে না; বরং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে।

শনিবার সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া এলাকায় জাহিদুল হাসান আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!