ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাজিরা দিতে আসা দুজনকে খুলনা আদালত চত্বরে গুলি করে হত্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০১:২৪ পিএম

হাজিরা দিতে আসা দুজনকে খুলনা আদালত চত্বরে গুলি করে হত্যা

খুলনা আদালত চত্বরে দুজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে তারা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পুলিশ বলছে, গুলিবিদ্ধ দুজন হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও রাজন।

হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তাদের ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই।

জেএইচআর

Link copied!