ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে ৪ লেন সড়কের কাজ শুরু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৫, ০৯:২৩ পিএম

পঞ্চগড়ে ৪ লেন সড়কের কাজ শুরু

পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে ব্যারিস্টার বাজার পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার বিকেলে শহরের শিংপাড়া এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কের পাশ থেকে বিদ্যুতের পোল অপসারণের মধ্য দিয়ে প্রকল্পটির কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী, নেসকো পঞ্চগড়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী মাসুদ পারভেজসহ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সওজ সূত্রে জানা যায়, ৪৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক চার লেনে উন্নীত করা হবে। সড়কের মাঝখানে থাকবে ডিভাইডার, যা যান চলাচলকে আরও স্বচ্ছন্দ ও নিরাপদ করবে।

জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ৪ লেন সড়কের কাজ দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের এই তিন কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত হলে শহরের চিত্র বদলে যাবে। সেই সাথে যানজটও কমে আসবে। আগামী কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান হবে চার লেন।

ইএইচ

Link copied!