ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে আগুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ১১:৩৫ এএম

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে আগুন

গাজীপুরের তিন স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে চার তুলার গুদাম, ঝুটের গুদাম ও টিনশেড কলোনি পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে গাজীপুরের টঙ্গী মাঝুখান এলাকায়, মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ ও কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় দিঘির পার এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোর ৫টার দিকে গাজীপুরের টঙ্গীর মাঝুখান এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আগুন আরও দুটি গুদামে ছড়িয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে তিনটি গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অপরদিকে, গাজীপুরের কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়া নামে এক ব্যবসায়ীর ঝুট গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরো গুদামের মালামাল পুড়ে গেছে।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকায় একটি টিনশেড কলোনিতেহ আগুন লাগে। এতে কলোনির ৮০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে, কলোনিতে বসবাসকারী লোকজন সকালে বিভিন্ন কর্মস্থলে চলে যায়। এসময় একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ভোর বেলা থেকে গাজীপুরে তিনটি আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে সব কয়টি স্থানের আগুন নিয়ন্ত্রণে। তবে কোন ঘটনায় হতাহত নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির কারন জানা যায়নি।

জেএইচআর

Link copied!