ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজৈরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা দোয়া মাহফিল

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৫, ০৫:১০ পিএম

রাজৈরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজৈর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর মনোনয়ন প্রত্যাশী বাবু মিল্টন বৈদ্যের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

আয়োজকদের ভাষ্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন। মাহফিলে হাত তুলে তাঁর আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি রেজাউল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বাবু মিল্টন বৈদ্য, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক তাজুল মাতব্বর, রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি হারুন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির মৃধা এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা–কর্মী।

দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। বিভিন্ন এলাকা থেকে মিল্টন বৈদ্যের সমর্থকরা দলে দলে যোগ দিলে ঈদগাহ মাঠে এক প্রার্থনা মুখর পরিবেশ তৈরি হয়।

জেএইচআর

Link copied!