ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মৃত্যুকূপ থেকে ফেরত এসেছি তবু অন্যায়ের সাথে আপোষ করিনি: শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৫, ০৭:১০ পিএম

মৃত্যুকূপ থেকে ফেরত এসেছি তবু অন্যায়ের সাথে আপোষ করিনি: শহিদুল ইসলাম বাবুল

কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, অনেক লাঞ্ছনা সহ্য করেছি, অনেক নিপীড়ন সহ্য করেছি, মৃত্যুর কূপ থেকে ফেরত এসেছি তবু অন্যায়ের সাথে আপোষ করিনি। গত ১৭ বছর ১২৮টি মামলা খেয়েছি, পাঁচবার জেলে গিয়েছি তবু কখনো ফ্যাসিবাদের দোসরদের কাছে মাথা নোয়াইনি।

সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মধু মুন্সির বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, আমাদের প্রাণপ্রিয় মা বেগম খালেদা জিয়া আজ অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া কামনা করছি। তিনি অতি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এই দোয়া আপনারা সকলে একটি বারের জন্য করবেন। তার মতো আপোষহীন নেত্রী এই বাংলাদেশে আর একটিও তৈরি হয়নি।

ঘারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আলিমুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মুন্সী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর মুন্সি সহ পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ইএইচ

Link copied!