রাকিবুল হাসান, রাজশাহী
ডিসেম্বর ২, ২০২৫, ০৪:৩১ পিএম
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলার ৩ জন সহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আরএমপি সূত্র জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে থানা পুলিশ ও মহানগর ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এতে মোট ২২ জনকে আটক করা হয়। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলার ৩ জন এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১৬ জন রয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আরএমপি।
ইএইচ